ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের কারণে আজ বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ -ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে| তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে|

বিষয়টি নিশ্চিত করেছেণ হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান|

তিনি জানান. আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে| তাই হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ থাকবে| এছাড়া আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে| আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে|

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে|