প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী জুলাই থেকে পাঁচ বছরমেয়াদিপঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিশুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী সংসদকে বলেন, আগামী পয়লা জুলাই থেকে পাঁচ বছরমেয়াদিপঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিশুরু হওয়ার পর অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।

 আজ বুধবার (১৫ই এপ্রিল) সকালে জাতীয় সংসদে তিনি বলেন, বর্তমান সরকারের ইশতেহারে শিক্ষাদানের মান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোয় মোট শিক্ষকের সংখ্যা লাখ ৭৬ হাজার ৪৮৯ এবং এর মধ্যে চলমানচতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি আওতায় ইতিমধ্যে লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।