উচ্ছ্বাস, উন্মাদনা আর নান্দনিকতার এক অপূর্ব সংমিশ্রণে মুক্তি পেয়েছে ফুটবল বিশ্বকাপের নতুন গান। অন্যান্য বিশ্বকাপ সংগীতের মতোই এই গানটির মিউজিক ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে ফুটবলের উৎসবের আমেজ।

ফুটবল উন্মাদনার পাশাপাশি দেখা গেছে একঝাঁক নৃত্যশিল্পীর জমকালো পারফরম্যান্স, যার মূল আকর্ষণে ছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। নোরার দুর্দান্ত নাচের পাশাপাশি এই গানে স্ক্রিন শেয়ার করেছেন বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় শিল্পী সঞ্জয় এবং আন্তর্জাতিক গায়ক ভেজড্রিম।

image_1780986523073

গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে। বিশেষ করে এর চমৎকার মিউজিক কম্পোজিশন এবং চোখ ধাঁধানো কোরিওগ্রাফি দর্শক-শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করেছে।

এই গানটির মাধ্যমে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস। ফিফার অফিশিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই ট্র্যাকে এবারই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান শিল্পী হিসেবে যুক্ত হলেন সঞ্জয়।শুধু তাই নয়, বিশ্বকাপের জমকালো উদ্বোধনী মঞ্চেও পারফর্ম করার সুযোগ পেয়েছেন সঞ্জয়।

নোরা ফাতেহির সঙ্গে সঞ্জয়ের রসায়ন এটাই প্রথম নয়। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগে মুক্তি পাওয়া কন্নড় চলচ্চিত্র ‘কেডি—দ্য ডেভিল’-এর একটি গানে তাদের পারফরম্যান্স বেশ আলোচনার জন্ম দিয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কও তৈরি হয়।তবে সব বিতর্ককে পেছনে ফেলে বিশ্বকাপের এই অফিশিয়াল গানটি এখন বিশ্বমঞ্চে ঝড় তোলার জন্য পুরোপুরি প্রস্তুত।

 প্রাইমটিভি/বিএম