অপুকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বুবলী

ছবি- সংগৃহীত
শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়া এবং কন্যাসন্তান জন্মদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ পাড়ায় শোরগোল পড়ে গেছে। তবে এই পুরো বিষয়টিতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নীরবতা সবাইকে অবাক করেছে। অতীতে শাকিব খানকে কেন্দ্র করে বুবলীর যেকোনো কর্মকাণ্ডে যেখানে অপু বিশ্বাসকে নিয়মিত খোঁচা দিতে দেখা যেত, সেখানে এবার তার এই চুপ থাকা নেটিজেনদের কাছে বেশ রহস্যময় মনে হচ্ছে। অতীতে অপুর এমন আচরণের কারণে বুবলী একবার কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন।

অবশ্য বুবলীর সন্তান জন্মের খবর সামনে আসার একদিন পর অপু বিশ্বাস ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।’ অপুর এই ক্যাপশনটি সাধারণ মনে হলেও নেটিজেনরা একে বুবলীর খবরের বিরুদ্ধে একটি নীরব ও রহস্যময় বার্তা হিসেবেই ধরে নিয়েছেন।

এর আগে গত শুক্রবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের মা হওয়ার খবরটি প্রথম প্রকাশ করেন বুবলী। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।’ এই আনন্দের মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়ের জন্য সবার দোয়া চান বুবলী। তবে সন্তানের বাবার পরিচয় নিয়ে বরাবরের মতোই ধোঁয়াশা রয়ে গেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









