হুট করে রাজ্যসভার সদস্য পদে শপথ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার তার পদত্যাগের গুঞ্জনে নতুন করে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক ও বিনোদন পাড়ায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পর তৃণমূলের অনেক সংসদ সদস্যই দল ত্যাগ করছেন এবং অন্য জোটে যোগ দিচ্ছেন। তবে দলের এই দুঃসময়ে অন্য কোনো জোটে না গিয়ে, কোয়েল মল্লিক সম্মান নিয়ে রাজনীতি থেকেই নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

koyela_mallika

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থিতালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়। এরপর এপ্রিলে দিল্লি গিয়ে সাংসদ হিসেবে শপথ নেন তিনি। রাজনীতিতে আসা প্রসঙ্গে তখন কোয়েল জানিয়েছিলেন, দেশের ও মানুষের সেবা করার এই মহৎ সুযোগ পেয়ে তিনি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করছেন। মেয়ের এই সিদ্ধান্তে বাবা রঞ্জিত মল্লিকও তা

koel

কে সৎ পথে থেকে ভালো কাজ করার আশীর্বাদ দিয়েছিলেন। শুরু থেকেই কোয়েলের রাজনীতিতে যোগদান নিয়ে নানামুখী গুঞ্জন ছিল। কেউ ভেবেছিলেন ভবানীপুরের পাঞ্জাবি ভোট ব্যাংক টানতে পাঞ্জাবি পরিবারের বধূ কোয়েলকে বেছে নিয়েছেন মমতা; আবার কারও মতে স্বামী নিসপাল সিংয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ের সুবিধার জন্য এই সিদ্ধান্ত। তবে সে সময়কার মতো বর্তমান পদত্যাগের গুঞ্জন নিয়েও কোয়েল মল্লিক এখনও মুখ খোলেননি।

প্রাইমটিভি/বিএম