ইসরায়েল ও আমেরিকার সাথে যুদ্ধে ইরানের প্রায় ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা খাজেমি।তবে যুদ্ধ বিরতির মধ্যে প্রায় অর্ধেক স্কুল মেরামত করেছে।

শিক্ষামন্ত্রী বলেন গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা।তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম।তাদের হামলায় আমাদের স্কুলের অনেক শিশুরা মৃত্যু বরণ করেছেন।

আমেরিকার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে প্রায় ২০ টি বিদ্যালয়।এর মধ্যে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান,কেরমানশাহ,ইস্পাহান এলাকায়।

হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আগামী অক্টোবারের মধ্যে মেরামত করা হবে জানিয়েছেন ইরান।

সুত্রঃআল-জাজিরা