ত্বকের যত্নে তরমুজের ব্যবহার

তরমুজ শুধু গরমের সুস্বাদু ফলই নয়, এটি রূপচর্চার তরমুজ ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে উজ্জ্বলতা বাড়ায়।ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর একটি প্রাকৃতিক উপাদান।
তরমুজে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন A, C এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। বিশেষ করে গরমের দিনে ত্বক শুষ্ক ও ক্লান্ত হয়ে গেলে তরমুজের রস ত্বকে সতেজতা ফিরিয়ে আনে। তরমুজের রসে থাকা ভিটামিন C ত্বকের কালো দাগ ও পিগমেন্টেশন কমাতে সহায়ক।
সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজের রস বরফ করে কিউব বানিয়ে মুখে ঘষলে তা স্কিনকে ঠান্ডা করে এবং ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। শুধু ত্বক নয়, তরমুজ চুলের যত্নেও উপকারী। এটি স্ক্যাল্প হাইড্রেট করে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে। তরমুজ খাওয়ার মাধ্যমেও শরীরের ভেতর থেকে সৌন্দর্য বৃদ্ধি পায়, এটি শরীরকে ডিটক্সিফাই করে। তরমুজের রস সরাসরি মুখে লাগালে এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে।
এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং পোর ছোট করতে সাহায্য করে। ফলে ব্রণ ও ব্ল্যাকহেডস কমে যায়। নিয়মিত ব্যবহার করলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে। তরমুজের সাথে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে তা ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং ত্বককে নরম ও কোমল করে। খুব বেশি দামি নাহ থাকায় এটি খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। চাইলে তরমুজের সাথে বেসন বা চালের গুঁড়া মাস্ক করে মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট রেখে দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালো ফলাফল পেতে চাইলে নিয়মিত সপ্তাহে ২/৩ বার প্রয়োগ করতে পারেন। তা ছাড়া যাদের এলাজি সমস্যা আছে তারা চাইলে ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে পারেন।
বিথী রানী মণ্ডল

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









