উপকরন:কাঁচা আম ২/৩টি (মাঝারি সাইজ), চিনি ৪-৫ টেবিল চামচ স্বাদমতো। লবণ পরিমাণ মতো,পুদিনা পাতা,বিট লবণ পরিমাণ মতো,ভাজা জিরা গুঁড়া স্বাদমতো চা চামচ,ঠান্ডা পানি ৩-৪ গ্লাস,পুদিনা পাতা সামান্য (ঐচ্ছিক),বরফ কিউব প্রয়োজনমতো।


প্রস্তুত প্রণালি : প্রথমে কাঁচা আম ভালো করে ধুয়ে নিন। এরপর আমগুলো খোসা ছাড়িয়ে নেয়। এবার সেই শাঁস একটি বাটিতে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এতে চিনি, লবণ, বিট লবণ ও ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে ঠান্ডা পানি যোগ করুন এবং শরবতের ঘনত্ব আপনার পছন্দমতো ঠিক করুন। চাইলে একটু স্বাদ বাড়িয়ে পুদিনা পাতা কুচি দিয়ে দিতে পারেন, এতে স্বাদ ও ঘ্রাণ আরও বাড়বে। গ্লাসে ঢেলে বরফ কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।


বিথী রানী মণ্ডল