মেথি ভেজানো জল স্বাস্থ্য রক্ষায় একটি সহজ কার্যকর অভ্যাস। মেথি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগেন, তাদের জন্য মেথির জল বিশেষ উপকারী।


তা ছাড়া চাইলে মেথির সাথে হালকা হলুদের গুড়া মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এই পানি পান করলে শরীরের বিভিন্ন উপকার পাওয়া যায়। এটি ওজন কমাতে সহায়তা করে। মেথি ভেজানো জল শরীরে মেটাবলিজম বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়। ফলে অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমে যায়। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মেথি বেশ কার্যকর।


নিয়মিত মেথির জল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক উপায় হতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। মেথি চুল ও ত্বকের জন্যও ভালো। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। শরীরের ভেতর থেকে পুষ্টি জোগায় বলে এটি সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে।


বিথী রানী মণ্ডল