হিন্দু নারীরা সিঁদুর পরে কেন?

সংগৃহীত
হিন্দু ধর্মে বিবাহিত নারীদের সিঁথিতে সিঁদুর পরার প্রথা প্রাচীন ও গভীর অর্থবহ করে। এই সিঁদুর কেবল একটি অলংকার নয়, বরং এটি বিবাহিত জীবনের প্রতীক, ভালোবাসা, দায়িত্ব এবং স্বামীর দীর্ঘায়ুর জন্য প্রার্থনার এক নিদর্শন।
সিঁথিতে সিঁদুর পরা হয় স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য। সিঁদুরের লাল রং বিশেষ তাৎপর্য বহন করে। লাল রং শক্তি, ভালোবাসা এবং মঙ্গলসূচক হিসেবে বিবেচিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এই রং দেবী শক্তির প্রতীক এবং এটি দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে।
বিয়ের সময়, বিশেষ করে হিন্দু বিবাহের অন্যতম গুরুত্বপূর্ণ আচার হলো ‘সিঁদুরদান’। এই সময় বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, যা তাদের দাম্পত্য জীবনের সূচনা নির্দেশ করে। সিঁদুর পরা শুধু একটি রীতি নয়, বরং এটি দুইজন মানুষের একসাথে পথচলার প্রতিশ্রুতির প্রতীক। কনে নিয়মিত সিঁথিতে সিঁদুর পরেন, যা তাকে একজন বিবাহিত নারী হিসেবে চিহ্নিত করে।
হিন্দু শাস্ত্র মতে, দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মানা হয়। লক্ষ্মীর কৃপায় সম্পর্কে কোনও সমস্যা আসে না।
হিন্দু শাস্ত্রে বলা হয়, শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকেন। স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতে ও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্র মতে উচিত।
সিঁদুরের লাল রং বিশেষ তাৎপর্য বহন করে। লাল রং শক্তি, ভালোবাসা এবং মঙ্গলসূচক হিসেবে বিবেচিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এই রং দেবী শক্তির প্রতীক এবং এটি দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে। অনেকেই মনে করেন, সিঁথিতে সিঁদুর পরা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য শুভ।
ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যাতেও সিঁদুরের গুরুত্ব রয়েছে। অনেকে বিশ্বাস করেন, সিঁথির স্থানটি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র, যেখানে সিঁদুর পরা মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বজায় রাখতে সহায়তা করে। যদিও এই ধারণার বৈজ্ঞানিক।
সামাজিক দিক থেকেও সিঁদুরের এটি একজন নারীর বৈবাহিক অবস্থান প্রকাশ করে এবং সমাজে তার পরিচয়ের একটি অংশ হয়ে ওঠে। গ্রামীণ ও শহুরে উভয় সমাজেই এই প্রথা এখনও প্রচলিত, যদিও আধুনিক সময়ে কিছু পরিবর্তন এসেছে এবং অনেক নারী ব্যক্তিগত পছন্দ অনুযায়ী এটি পরেন বা না পরেন।
হিন্দু নারীদের সিঁথিতে সিঁদুর পরা একটি ঐতিহ্য, যা ভালোবাসা, বিশ্বাস, ধর্মীয় আচার এবং সামাজিক পরিচয়ের সমন্বয়। সময়ের সাথে এর ব্যাখ্যা ও ব্যবহার কিছুটা পরিবর্তিত হলেও, এর সাংস্কৃতিক গুরুত্ব আজও অটুট রয়েছে।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









