প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন।

বিষয়টি নজরে এলে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ভবনে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রাইমটিভি/এনজি