কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কাঁচামাল বহনকারী একটি অটোরিকশার চালকের সঙ্গে এক হাইওয়ে পুলিশ সদস্যের কথা-কাটাকাটির একপর্যায়ে চালককে মারধর করা হয়। এতে চালক আহত হন। 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। 

তবে কুমিল্লা হাইওয়ে পুলিশের ওসি আবদুল মমিন জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ