অফিস বরাদ্দের আড়ালে স্থানীয় রাজনীতির দলীয়করণ-লুমা

ছবিঃসংগৃহীত
ত্রয়োদশ সংসদ অধিবেশনে গতোকালকে (মঙ্গলবার) এমপিদের নিজ উপজেলায় অফিস বরাদ্দের বিল উ পাস হয়।তার সাথে হাসনাত আব্দুল্লাহ চলাচলের জন্য গাড়ির আবেদনও করেন।
তবে এতে স্থানীয় পর্যায়ে এমপিদের রাজনৈতিক প্রভাবের বলয় তৈরি হবে এবং স্থানীয় বিরোধীদলীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্টস লুৎফুন্নাহার লুমা।
তিনি এ-বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।তার ফেসবুক পোস্ট নিছে দেওয়া হলো,
এমপিদের জন্য উপজেলায় অফিস দেওয়ার যে সূদুর প্রসারি কুফল আছে, তা নিয়ে সংসদে বিল পাশ করানোর আগে কেউ ভেবে দেখেনি?
একজন এমপি কখনো তার আসনে বিরোধী দল কে শক্তিশালী হতে দেয় না।
হামলা, মামলা দিয়ে দমনের উপরেই রাখে।
সেখানে উপজেলা চেয়ারম্যান,চেয়ারম্যান, মেম্বার প্রত্যেক টা নির্বাচন এখন দলীয়করণ হবে।
নির্বাচিত এমপির লোকজন ছাড়া অন্য দলের বা মতের আর কেউ নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারবে না।
জেতা তো দূরের কথা নির্বাচনে দাঁড়ালেই একগাদা মামলা খেয়ে এলাকা ছাড়া হতে হবে।
উপজেলা চেয়ারম্যান কিংবা স্থানীয় প্রতিনিধিরা এমপির দাপটে স্বাধীন ভাবে কাজ করতে পারবে না।
করতেও দেওয়া হবে না।
এভাবে ই তো দলীয়করণ শুরু হয়।
ফ্যাসিস্টের যাত্রা শুরু হয়।
এমন ফ্যাস্টিস্ট তৈরির জঘন্য একটা বিল,সরকারি দল এবং বিরোধী দলের সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল।
আজ স্বার্থের জন্য কেউ এই বিলের নুন্যতম সমালোচনা পর্যন্ত করলো না৷
বাহ নয়া বন্দোবস্ত দারুণ ভাবেই শুরু হয়েছে
আগামীতে স্থানীয় সকল নির্বাচনে জয়ী হবে এমপির দ্বারা মনোনীত প্রার্থী।
তার বাইরে সরকারি বা বিরোধী দল যেখানে আসন পায়নি,সেখানে ভিন্ন মতাদর্শের জেতার সম্ভাবনা কে কবর দিয়ে দেওয়া হলো।
পাশাপাশি নির্বাচনে প্রার্থিতা নিশ্চিতের জন্য এমপিদের কামাইয়ের আরেকটা দোয়ার খুলে দেওয়া হলো।

মেহেদী হাসান
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









