বাংলাদেশিদের অনলাইন দক্ষতা কপি-পেস্টেই সীমাবদ্ধ,৮৪.৪%

অনলাইন
বিশ্বব্যাপি ইন্টারনেটের ব্যবহার হুড়হুড় করে বাড়ছে।পিছিয়ে নেই বাংলাদেশও প্রতি বছরই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তেছে।তবে বাংলাদেশের তরুণতরুণীরা অনলাইনে কি খুজছে এবং অনলাইনে ব্যবহারে তাদের দক্ষতা কি এই বিষয়ে একটা সমীক্ষা করেছে বিবিএস।বাংলাদেশের তরুণতরুণীরা সব থেকে বেশি খুজে সরকারি জবের খবর।বিবিএস বলছে তরুণতরুণীর মধ্যে ৬৪.২ শতাংশই সরকারি চাকরি খুজেন এবং ৪৯.৮ শতাংশের আগ্রহ আবার ক্রিয়াভিত্তিক তথ্যে।১৭ এপ্রিল বিপিএস অডিটোরিয়ামে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং ব্যক্তি ও থানা পর্যায়ে ব্যবহার ২০২৪-২০২৫ সালের জরিপের ফলাফলে এসব তথ্য জানানো হয়।২ লক্ষ্য ৬৪ হাজার পরিবারের ৫ বছর বা তার বেশি বয়সের মানুষের উপর এই জরিপ চালানো হয়।ফলাফল অনুযায়ী,সরকারি চাকরি ও খেলাধুলার পাশাপাশি অনলাইন কেনাকাটা ,পাসপোর্ট,সরকারি সেবার প্রতিও দেশের নাগরিকদের ব্যাপক আগ্রহ রয়েছ।লাস্ট ১ বছরে ১৬.৯ শতাংশ মানুষ অনলাইনে সরকারি সেবা নিয়েছেন এবং লাস্ট তিন মাসে ১১.৬ শতাংশ মানুষ অনলাইনে পন্য কিনেছেন ও সেবা নিয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটি।দেশে মানুষের মধ্যে অনলাইন ব্যবহারের আগ্রহ বাড়লেও।ডিজিটাল দক্ষতা ও নিরাপত্তা সম্পর্কে ধারণা ও জানার আগ্রহ খবুই কম।জরিপে জানা যায়,মাত্র ১৫.৬% মানুষ ডিভাইস এবং এপসের মাধ্যমে ফাইল বা ডাটা আধান-প্রধান করতে পারেন।শতকরা ৫০ ভাগের কম মানুষের ভাইরাসের সম্পর্কে আইডিয়া নেই এবং এবিষয়ে তাদের কোনো প্রশিক্ষণও নেই।ব্যবহারকারির প্রায় ৫০% মানুষ প্রায় ভাইরাস আক্রমনের ঝুকিতে রয়েছে।দেশের ব্যক্তিবেদে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা প্রায় ৫৩.৪%।তবে শহর এবং গ্রামের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে।গ্রাম এবং শহরের ইন্টারনেট ব্যবহারকারির ব্যবধানের সংখ্যা ৩২.১ শতাংশ।শহরে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা ৭৫.৭ % এবং গ্রামে রয়েছে ৪৩.৬%।তবে ভালো খবর হলো ৭৫.১% মানুষ প্রতিদিন একবার হলেও ইন্টারনেট ব্যবহার করেন।দেশে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারি রয়েছে ঢাকা জেলায় এবং সবচেয়ে কম রয়েছে ময়মনসিংহ জেলায়।দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্রগ্রাম জেলা।
দেশে মোবাইল ফোন ব্যবহারকারি রয়েছে প্রায় ৮৮.৪%।এক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে রয়েছেন।স্মার্ট ফোন ব্যবহারের সবচেয়ে এগিয়ে ফেনি জেলা এবং সব থেকে পিছিয়ে আছে গাইবান্ধা জেলা।
জরিপে আরও দেখা দেশে কম্পিউটার ব্যবহারের সংখ্যা বাড়লে কমেছে টেলিভিশনের ব্যবহার।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।


