মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

আজ শুক্রবার দুপুরে নতুন জেলখানা মোড়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. নুরুন্নাহার আফরিন।

উদ্বোধন শেষে স্থানীয় একটি হোটেলে বর্জ্য দূষণ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নাসিম খানসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।