কথা বলতে পারছেন না কাজল আরেফিন অমি, চাইলেন দোয়া

ছবি- সংগৃহীত
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি। গলার তীব্র সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।
জানা গেছে, শুটিং চলাকালীন হঠাৎ করে অমির গলা দিয়ে আওয়াজ বের হওয়া বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার গলার ভেতরে সিস্ট (একধরনের তরলপূর্ণ থলি বা ফোস্কা) শনাক্ত করেছেন।

মঙ্গলবার (৯ জুন,২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে নিজের অসুস্থতার খবর নিজেই নিশ্চিত করেন অমি। তিনি লেখেন, “হঠাৎ করে গলায় তীব্র অস্বস্তি অনুভব করছিলাম। আস্তে আস্তে কণ্ঠস্বর যেন মিলিয়ে যেতে থাকে। যেখানে আনন্দের মুহূর্ত থাকার কথা ছিল, সেখানে হঠাৎ খুব ভয় পেয়ে যাই।”
ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, “আমি বেশ বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। প্রতি মাসে দর্শকদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আশা করি এই কাজ আমি চালিয়ে যেতে পারব। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুধু আপনাদের দোয়া প্রয়োজন।”
অমির এই পোস্টের পর সামাজিক মাধ্যমে তার সহকর্মী, অভিনয়শিল্পী ও ভক্ত-অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








