শিরোনাম

০৮:২৫ সন্ধ্যা

২৬ জুলাই, ২০২৬

সরাসরি

ধর্ম

ইসলাম যাদেরকে বিয়ে করতে নিষেধ করেছে

ইসলাম যাদেরকে বিয়ে করতে নিষেধ করেছে

বিয়ে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং বৈধ পারিবারিক জীবন গঠনের অন্যতম ভিত্তি। নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ককে পবিত্র ও বৈধ করার জন্য ইসলাম বিয়েকে হালাল করেছে। একই সঙ্গে পরিবার, বংশধারা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু নির্দিষ্ট নারীর সঙ্গে বিয়েকে চিরতরে হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “আর অবশ্যই আপনার আগে অনেক রাসুল পাঠিয়েছি। তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দান করেছি।” (সুরা রাদ: ৩৮)
মা-বাবার জন্য দোয়া কেন গুরুত্বপূর্ণ? জেনে নিন কোরআন ও হাদিসের নির্দেশনা

মা-বাবার জন্য দোয়া কেন গুরুত্বপূর্ণ? জেনে নিন কোরআন ও হাদিসের নির্দেশনা

মা-বাবার প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে মা-বাবার সঙ্গে সদাচরণ এবং তাদের জন্য দোয়া করার বিষয়ে বারবার নির্দেশনা এসেছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, “তোমার রব আদেশ দিয়েছেন, তোমরা তাঁরই ইবাদত করবে এবং মা-বাবার সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন বা উভয়েই যদি বার্ধক্যে উপনীত হন, তবে তাদের ‘উফ’ বলো না, ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো।” (সুরা বনি ইসরাইল: ২৩)
এআই নাকি ধর্মীয় নেতা, 'ফতোয়া’ এখন কার নিয়ন্ত্রণে

এআই নাকি ধর্মীয় নেতা, 'ফতোয়া’ এখন কার নিয়ন্ত্রণে

কোরআন তিলাওয়াতের ভুল সংশোধন থেকে শুরু করে ধর্মীয় প্রশ্নের উত্তর, হজের নির্দেশনা কিংবা ব্যক্তিগত পরামর্শ—মুসলিম বিশ্বে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার। তবে এই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে ধর্মীয় কর্তৃত্ব, ফতোয়ার গ্রহণযোগ্যতা এবং ইসলামি জ্ঞানচর্চার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
পিতা-মাতার ভরণপোষণ নিয়ে আইন কী বলে, ইসলামের নির্দেশনাই-বা কী?

পিতা-মাতার ভরণপোষণ নিয়ে আইন কী বলে, ইসলামের নির্দেশনাই-বা কী?

পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি বাংলাদেশের আইনে সন্তানের বাধ্যতামূলক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে ইসলামে পিতা-মাতার সেবা ও ভরণপোষণকে সন্তানের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব হিসেবে গণ্য করা হয়েছে।
রাতে ঘুমানোর আগে যে ৪টি আমল মুমিনের জীবন বরকতময় করে

রাতে ঘুমানোর আগে যে ৪টি আমল মুমিনের জীবন বরকতময় করে

ব্যস্ত দিনশেষে প্রশান্তির ঘুমের জন্য আমরা কত কিছুই না করি। তবে ইসলামী শিক্ষা অনুযায়ী, ঘুমানোর আগের কিছু সংক্ষিপ্ত ও নিয়মিত আমল একজন মানুষের রাতকে কেবল নিরাপদই করে না, বরং তা আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত কল্যাণের মাধ্যম হয়ে ওঠে। বিভিন্ন সহিহ হাদিসের আলোকে এমন ৪টি সুন্নাহভিত্তিক আমলের কথা জানা যায়, যা শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা এবং আল্লাহর ক্ষমা লাভে অত্যন্ত কার্যকর।
শয়তান নিজেই জানিয়েছে তার কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া

শয়তান নিজেই জানিয়েছে তার কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, শয়তান মানুষকে সবসময় পাপ ও অন্যায়ের পথে প্ররোচিত করার চেষ্টা করে। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর স্মরণ ও কোরআনের নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে আয়াতুল কুরসিকে অন্যতম শ্রেষ্ঠ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে।
কলম্বিয়ায় যেভাবে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন মুসলিমরা

কলম্বিয়ায় যেভাবে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন মুসলিমরা

একসময় অর্থনৈতিক মন্দা, সীমান্তে কড়াকড়ি এবং নিরাপত্তাহীনতার কারণে কলম্বিয়ায় আরব সম্প্রদায়ের ব্যবসায়িক আধিপত্য ভেঙে পড়েছিল। তবে দীর্ঘ সময়ের সেই সংকট পেছনে ফেলে এখন আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটির মুসলিম ও আরব জনগোষ্ঠী। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতাও বাড়ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে রাজধানী বোগোতাসহ বিভিন্ন শহরে নতুন নতুন মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে।
পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ

‘ত্যাগ চাই, মর্সিয়া-ক্রন্দন চাহি না...!’দ্রোহ ও ত্যাগের এই মহান বার্তা নিয়ে আজ শুক্রবার (২৬ জুন) মুসলিম উম্মাহর সামনে ফিরে এলো ১০ই মহরম, পবিত্র আশুরা.ইসলামের ইতিহাসে দিনটি একদিকে অসামান্য বরকত ও ইবাদতের মহিমায় উজ্জ্বল, অন্যদিকে কারবালার প্রান্তরে মহানবী (স.)এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যদের নির্মম শাহাদতের সকরুণ স্মৃতিতে ভাস্বর। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনে রাজধানীসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের ৬১৭ জন বাংলাদেশী

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের ৬১৭ জন বাংলাদেশী

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত ১৭২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ জন হাজি। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন রয়েছেন। ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯১টি, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।
জার্সি গায়ে জড়িয়ে নামাজ আদায় জায়েজ ?

জার্সি গায়ে জড়িয়ে নামাজ আদায় জায়েজ ?

বিভিন্ন খেলার জার্সি পরে নামাজ আদায় করা প্রসঙ্গে দেশের বিশিষ্ট ফুকাহায়ে কেরাম বা ইসলামি আইনবিদদের অভিমত এসেছে, এই ধরনের পোশাক পরে নামাজ আদায় করা অনুচিত হলেও এতে নামাজ আদায় হয়ে যাবে। ফতোয়ায় বলা হয়েছে, জার্সি বা পোশাকে যদি কোনো জীবজন্তুর স্পষ্ট ও দৃশ্যমান ছবি থাকে, তবে তা পরে নামাজ আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় হিসেবে গণ্য হবে। বিশেষ করে ছবিটি যদি পরিষ্কারভাবে দৃশ্যমান হয়, তাহলে এ ধরনের পোশাক নামাজের আদব ও পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে।