রাজবাড়ীতে ১৯ মামলার দুর্ধর্ষ চোর মশিউর গ্রেফতার

ছবি:সংগৃহীত
রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ চোর মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮) গ্রেফতার হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) জেলা সদরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার রহমত মোল্লার ছেলে।
পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে মিঠুনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







