ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি পেরিয়ে এবার আছড়ে পড়েছে শোবিজ তারকাদের মনেও। চারদিকে যখন প্রিয় দলকে নিয়ে মাতামাতি আর চুলচেরা বিশ্লেষণ, ঠিক তখনই এই রঙিন জোয়ারে গা ভাসালেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—পড়শী নিজে ব্রাজিলের কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য পাঠিয়েছেন এক বিশেষ বার্তা!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করে আলবিসেলেস্তেদের প্রতি শুভকামনা জানিয়েছেন এই গায়িকা। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে ক্যাপশনে পড়শী লিখেছেন: ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’ পড়শীর এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি এমন ইতিবাচক বার্তা দেওয়ায় ভক্ত-অনুরাগীরাও তাঁর ফুটবলসুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন।

প্রাইমটিভি/বিএম