মেসির কী দারুণ গোল, উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল

ছবি- সংগৃহীত
চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মাঠ কাঁপানো উন্মাদনা। বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞের ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলাদেশের সাধারণ দর্শক থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের মনেও। পিছিয়ে নেই ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েলও। ব্যস্ত শিডিউলের মাঝেও নিজ দল আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেই ম্যাচেই মাঠের দখল নেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য। প্রিয় তারকার এমন কীর্তিতে আর নিজেকে সামলাতে পারেননি কেয়া পায়েল। মেসির এই অনন্য জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিওনেল মেসির একটি ছবি শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। ছবিতে ক্যাপশন দিয়ে কেয়া পায়েল লিখেছেন
‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’
ফুটবলের প্রতি অভিনেত্রীর এমন নিরেট ভালোবাসা এবং বাঁধভাঙা উন্মাদনা তার ভক্ত-অনুরাগীদের মাঝেও বেশ নজর কেড়েছে। মেসির পায়ের জাদু আর কেয়া পায়েলের মতো কোটি ভক্তের এমন ভালোবাসায় ২০২৬ বিশ্বকাপ যে দারুণ জমজমাট হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






