মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে প্রায় চার যুগ ধরে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এ দেশের কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। পর্দায় তার অনবদ্য উপস্থিতি একাধিক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এবার এই গুণী অভিনেতার কাছ থেকেই সরাসরি অভিনয় শেখার এক অনন্য সুযোগ মিলতে যাচ্ছে।

prothomalo-bangla_2025-01-15_t73vm4o6_539A9786

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এই বিশেষ সুযোগটি করে দিচ্ছে। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। আর এই কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে তারিক আনাম খানের একটি বিশেষ ‘মাস্টার ক্লাস’। অভিনয়প্রেমী ও তরুণদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

উল্লেখ্য, বর্ণিল এই আয়োজনে ২০২৩ এবং ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন কনটেন্ট ও পারফরম্যান্সকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি, এই উৎসবে বিশেষ সম্মাননা জানানো হবে প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। বিনোদন জগতের তারকাদের মিলনমেলা এবং শিক্ষণীয় সেশনের সমন্বয়ে চরকি কার্নিভাল এবার বেশ জমজমাট হতে যাচ্ছে।

প্রাইমটিভি/বিএম