বিচার বিভাগকে দেশের অন্যতম অবহেলিত খাত হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ বৃদ্ধি না করলে জনগণের জন্য সঠিক বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। শনিবার (২’মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মামলার জট ও দীর্ঘ-সূত্রতা নিরসনে কেবল বাজেট নয়, সামগ্রিক কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বিচার প্রক্রিয়ার গতি বাড়াতে বিচারক, আইনজীবী এবং তদন্ত কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, বিচারকদের অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

আইনমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, অতীতের কিছু বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছিলেন, যা কাম্য নয়। মিথ্যা মামলার প্রবণতা কমিয়ে আনতে আইনি সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

আলোচিত তনু হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, এ মামলার বাকি আসামিদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।