পদ্মা নদীতে ট্রলারডুবে ২৩টি কোরবানির গরুসহ খামারি নিখোঁজ

২৮টি কোরবানির গরুসহ ট্রলার ।সংগৃহীত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবির ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৫ মে) দুপুরে মাওয়া পদ্মা সেতু এলাকা সংলগ্ন ১৫ নম্বর পিলারের কাছে কালবৈশাখী ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা এর হাটে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদী তে ডুবে যায়।
দুর্ঘটনার পর ১৪ জন পাইকার সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ সময় পাঁচটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ২৩টি গরু ও একজন ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তির নাম আইয়ুব আলী। তিনি ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের বাসিন্দা।
লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান মেলেনি।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি ট্রলার ও গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






