বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, গত মে ২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৭৭ কোটি ৭৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১ হাজার ৪১৯টি শাড়ি, ২ হাজার ৮৩১টি থ্রিপিস শার্টপিস চাদর ও কম্বল, ৯ হাজার ৩৬৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৫১৪ মিটার থান কাপড়, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার ৭৯৭টি আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা পাতা, ৬৫ হাজার ৭০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৩১০ কেজি সুপারি, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লা, ৩ হাজার ৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল ফোন, ২ হাজার ৯৪০ পিস মোবাইল ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮ পিস মোবাইল যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১টি ইলেকট্রনিক সামগ্রী, ১৩ হাজার ৫৩টি চশমা, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা, ২৩ হাজার ৪৫১ কেজি চিনি, ২০ লাখ ৭ হাজার ৮৬৯ প্যাকেট বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, ৪ হাজার ৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল অকটেন পেট্রোল ও মবিল, ২ হাজার ৬৪২ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৯ হাজার ৫০৮ পিস চকোলেট, ৭৪৫টি গরু ও মহিষ, বিভিন্ন ধরনের ২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৪টি মাহিন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার ও বাস, ১৩টি ট্রলি ও মাইক্রোবাস, ৪০টি সিএনজি ইজিবাইক ও অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল ও ভ্যান।

এছাড়া অভিযানে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি ও দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার দেশীয় মদ, ২ হাজার ৩৭ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ১ হাজার ৯০০টি সেনেগ্রা ও এ্যানেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন ধরনের ঔষধ ও ট্যাবলেট।

সীমান্তে এসব অভিযানে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এনজি