আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচাম)-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল সভাপতি এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা উদ্দিন আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

দ্বিবার্ষিক মেয়াদের এই নতুন নেতৃত্ব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সাথে, দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার লক্ষ্যে কাজ করার জোরালো অঙ্গীকার প্রকাশ করেছে নতুন কমিটি।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির সুদীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব আগামী দিনগুলোতে বাংলাদেশ-মার্কিন বাণিজ্যিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

প্রাইমটিভি/এমএইচ