হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ

ছবি- সংগৃহীত দক্ষিণ আফ্রিকার কোচ
২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের বড় ব্যবধানে হেরে শুরুটা বেশ দুঃস্বপ্নের মতোই হয়েছে দক্ষিণ আফ্রিকার। ফিফা র্যাংকিংয়ের শক্তির পার্থক্য মাঠের খেলাতেও স্পষ্ট ফুটে উঠেছিল। তবে এই বড় হারের পরও নিজের দল নিয়ে এখনও যথেষ্ট আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার হেড কোচ হুগো ব্রুস। ম্যাচ শেষে তিনি দলের কিছু ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই কার্ডের মহড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রুস বলেন, "রেফারি যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই চূড়ান্ত। তবে দ্বিতীয় লাল কার্ডটি আমার খেলোয়াড়কে না দিলেও পারতেন রেফারি। সত্যিই দুঃখজনক যে আমাদেরকে শেষ পর্যন্ত নয়জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে।"
হেরে গেলেও দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন কোচ। তার মতে, ম্যাচের বেশ কিছু অংশে দক্ষিণ আফ্রিকা দারুণ প্রতিরোধ গড়েছিল। ব্রুস বলেন, "কিছু মুহূর্তে মেক্সিকোও বুঝতে পারছিল না কীভাবে আমাদের ডিফেন্স ভেঙে জায়গা খুঁজে পাবে আমরা সত্যিই ভালো খেলেছি।" তবে বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে বলের দখল পজিশন ধরে রেখে খেলার ক্ষেত্রে ফুটবলারদের আরও অনেক উন্নতি করতে হবে বলেও স্বীকার করেন এই আফ্রিকান কোচ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









