প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও জামায়াতে ইসলামীকে পছন্দ করে না।

তিনি দাবি করেন, অতীতে দলটি গুপ্ত রাজনীতি করেছে এবং তাদের মধ্যে গুপ্ত চাঁদাবাজও রয়েছে।

রোববার (৩১ মে) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তবে ধর্মের নামে রাজনীতি করে জনগণের আস্থা অর্জন করা যায় না।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াত অতীতে নানা ধরনের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যার কারণে জনগণের কাছে দলটির গ্রহণযোগ্যতা তৈরি হয়নি।

তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের ভালো সংস্কৃতি ও ইতিবাচক দর্শন গ্রহণ করা যেতে পারে। তবে এমন কোনো সংস্কৃতি গ্রহণ করা উচিত নয়, যা দেশের নিজস্ব ঐতিহ্য, মূল্যবোধ ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে।

দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, জাতীয় স্বার্থ ও সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রাইমটিভি/এনজি