•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

রোজ গার্ডেন প্রাসাদ যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে পরিচিত,বর্তমানে এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত, অন্যতম স্থাবর ঐতিহ্য। প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে।
রাজধানীর পুরান ঢাকার টিকাটুলি এলাকা থেকে ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদে যাতায়াত এখন সহজ ও স্বল্পসময়ের বিষয়। স্থানীয়দের মতে, টিকাটুলি ওয়ারী এলাকার মধ্যেই অবস্থিত হওয়ায় দর্শনার্থীরা খুব অল্প সময়েই এই ঐতিহ্যবাহী স্থানে পৌঁছাতে পারেন।
টিকাটুলি মেইন রোড বা বাজার এলাকা থেকে কে এম দাস লেন ধরে এগোলেই রোজ গার্ডেনের অবস্থান পাওয়া যায়। হাঁটাপথে যেতে সময় লাগে আনুমানিক ৫ থেকে ১০ মিনিট। বিশেষ করে আশপাশের বাসিন্দারা নিয়মিত হেঁটেই যাতায়াত করে থাকেন।
রিকশায় গেলে সময় লাগে মাত্র ৩ থেকে ৫ মিনিট। ভাড়া সাধারণত ২০ থেকে ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য। রিকশাচালকদের কাছে “রোজ গার্ডেন” বললেই তারা সহজেই গন্তব্যে পৌঁছে দেন।
ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস। তখনকার সময়ে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। একবার তিনি জমিদার বাড়ির জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩১ সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরী করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিত করণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। ১৯৩৭ সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহদুর আবদুর রশীদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রসাদটির নতুন নামকরণ হয় ‘রশীদ মঞ্জিল।
রোজ গার্ডেন প্যালেস ২২ বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল । ভবনটির মোট আয়তন সাত হাজার বর্গফুট। উচ্চতায় পঁয়তাল্লিশ ফুট। ছয়টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে-গ্রীক শৈলী অনুসরণ করা হয়েছে।
বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে আটটি কামরা। রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালের মধ্যবর্তী অংশে দুটি মূল ফটক আছে। প্রবেশ ও বর্হিগমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ। এখানে মঞ্চের ওপর দণ্ডায়মান নারী মূর্তি স্থাপন করা হয়েছে। পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট আছে। এর পূর্ব দিকে আছে পশ্চিমমুখী একটি দোতলা ইমারত যার বর্তমান নাম ‘রশিদ মঞ্জিল’।

শাকিব খানকে নিয়ে গুঞ্জন শুরু আবার। ২০২৭ সালের ঈদুল ফিতরে, অনন্য মামুনের পরিচালনায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান । আর সেই ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। পরিচালক হিসেবে মামুনের নাম থাকায় শাকিবভক্তরা বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
অনুসন্ধানে জানা গেছে, এই গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং দুজন পরিচালক যুক্ত থাকার কথা। সে হিসাবে শুধু একজন পরিচালকের নাম সামনে আসা বাস্তবসম্মত নয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ আবারও শাকিব খানকে নিয়ে কাজ করতে আগ্রহী। এর আগে তাদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ও ‘নবাব’ চলচ্চিত্র দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল।
শাকিব খানের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, অনন্য মামুন পরিচালিত এমন কোনো সিনেমায় তার অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব। এমনকি এ ধরনের কোনো প্রজেক্টের জন্য তিনি এখনও কোনো শিডিউলও দেননি।

মগবাজার এলাকায় দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী ‘ক্ষণিকা’ বাস। এই ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বাসে থাকা শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ করেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, আমি বাসেই ছিলাম। আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি।
এ বিষয়ে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ডাকসু নেতারা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।