•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই গ্রামের মধ্যবর্তী মাঠে একটি ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনায় তর্কবিতর্ক শুরু হয়। সেই বিরোধ মিমাংসা না হয়ে শুক্রবার রাতেই সহিংসতায় রূপ নেয়। ওই ঘটনার রেশ ধরে শনিবার সকালে পুনরায় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকায় দীর্ঘ সময় আতঙ্ক বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপরেই হামলা চালায়। এতে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১৬ জন গ্রামবাসী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।
ওসি এস এম আরিফুর রহমান জানান, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের চিহ্নিত করতে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জাতীয় নারী হকি দল প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে যাচ্ছে। এই যাত্রাকে কীভাবে দেখছেন?
অর্পিতা পাল: এটি খুবই খুশির খবর, অনেক বড় আনন্দেরও। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য ফেডারেশনের কাছে আমরা কৃতজ্ঞ। এই সফরটা স্মরণীয় করে রাখতে চাই।
প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে ধারণা আছে?
অর্পিতা: সত্যি বলতে, অন্যান্য দেশের সিনিয়র দলগুলো সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই, যেহেতু সিনিয়র পর্যায়ে এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা। তবে প্রতিপক্ষ যে–ই হোক, আমরা সেরাটা দেওয়ার জন্যই প্রস্তুত আছি।
প্রস্তুতি কেমন হয়েছে?
অর্পিতা: বিকেএসপিতে আমরা রাজু স্যারের (জাহিদ হোসেন) অধীনে খুব ভালো অনুশীলন করছি। যেহেতু আমাদের মেয়েদের কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার মতো দল নেই, তাই আমাদের স্যার বিকেএসপির ছেলেদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছেন, যাতে আমাদের পারফরম্যান্স আরও উন্নত হয়।
এমন প্রস্তুতি দিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে কতটা ভালো করা যাবে?
অর্পিতা: যেহেতু এটি আমাদের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সফর, তাই আমাদের প্রথম লক্ষ্য এশিয়ান গেমসে কোয়ালিফাই করা। আমরা সরাসরি চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আগে কোয়ালিফাই (আট দলের চারটি যাবে) নিশ্চিত করে তারপর চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবব।
প্রতিযোগিতায় আপনার ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে?
অর্পিতা: দেখুন, আমার কাছে দলটাই আগে। আমি কেমন করলাম বা গোল পেলাম কি না, সেটি বড় নয়, আমার কাছে দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার গোলে যদি দল জেতে, দিন শেষে সেটাই আমার জন্য বড় পাওয়া। আপাতত একটাই লক্ষ্য, দলকে জেতানো।
শুরুতে আপনি অ্যাথলেটিকসে আগ্রহী ছিলেন, হকিতে আসাটা কীভাবে?
অর্পিতা: হ্যাঁ, শুরুতে অ্যাথলেটিকসেই ঝোঁক ছিল। কিন্তু বিকেএসপিতে ভর্তি হওয়ার পর সেখানকার পরিবেশ এবং হকি খেলার প্রতি আগ্রহ বাড়তে থাকে। এখন এটাই আমার সবচেয়ে পছন্দের খেলা। বিকেএসপিই মূলত আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
পরিবার থেকে কতটা সমর্থন পেয়েছেন?
অর্পিতা: আসলে আমার অতীতটা বেশ কঠিন ছিল। আমার পরিবারে আগে কেউ খেলোয়াড় ছিল না, তাই শুরুতে তাদের ধারণা বা সমর্থন পাওয়া সহজ ছিল না। দিনাজপুরের মতি ভাই (কোচ) আমাকে অনেক সাহায্য করেছেন এবং বিকেএসপিতে পাঠানোর ব্যবস্থা করেছেন। আজ যখন আমি জাতীয় দলের প্রথম অধিনায়ক, তখন মনে হয় আমার পরিবারের জন্য এবং দেশের জন্য বড় কিছু করার সুযোগ পেয়েছি।
ভবিষ্যতে এই নারী হকিকে কোথায় দেখতে চান?
অর্পিতা: বাংলাদেশের জাতীয় ফুটবল দল যেমন সব সময় ক্যাম্পের মধ্যে থাকে, আমরাও চাই হকি ফেডারেশন আমাদের জন্য নিয়মিত ক্যাম্প ও টুর্নামেন্টের ব্যবস্থা করবে। খেলা না থাকলে অনেক ভালো খেলোয়াড় ঝরে যায়। নিয়মিত লিগ ও টুর্নামেন্টের ব্যবস্থা করা হলে আমরাও ভালো করব। এত দিন ধরে ছেলেরা খেলছে, আমাদের দলটা মাত্র হলো। আমি বলব, সমান সুযোগ পেলে মেয়েরাও অনেক দূর যাবে। বিকেএসপি থেকে বের হওয়ার পর অনেক মেয়ে ঝরে পড়ে। কারণ, তাঁদের যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। সেনাবাহিনী বা বিমানবাহিনীর মতো দলগুলো যদি নারী হকি দল গঠন করে, তাহলে অনেক মেয়ের কর্মসংস্থান হবে এবং তারা খেলা চালিয়ে যেতে পারবে। হকিতে ছেলেরা ভালো করতে পারলে আমরাও পারব।
যারা নতুন করে হকিতে আসতে চান, তাঁদের জন্য কিছু বলার আছে?
অর্পিতা: এতটুকুই বলব, নিজের চেষ্টা চালিয়ে যান, খেলার দিকে পুরোপুরি মনোযোগ রাখুন। এখন যেহেতু মেয়েদের একটা পথ তৈরি হয়েছে। ভালো পারফর্ম করলে দেশের জন্য আপনিও লড়তে পারবেন।