•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

চলে গেলেন জনপ্রিয় ফরাসি-মরক্কো অভিনেত্রী নাদিয়া ফারেস। শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় এক সপ্তাহ কোমায় থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
নাদিয়ার দুই কন্যা সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে তাদের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে। ফরাসি সংবাদমাধ্যম ‘লে ফিগারো’র তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিংপুলে নাদিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। একজন সহসাঁতারু তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা (সিপিআর) দেন।
এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে ‘মেডিক্যাল কোমা’য় রাখেন। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও প্রাথমিকভাবে কোনো অপরাধের চিহ্ন পাওয়া যায়নি। মায়ের মৃত্যুতে বড় মেয়ে সিলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, জীবন যে রাতারাতি কতটা বদলে যেতে পারে, তুমি আমাকে তা শিখিয়ে দিয়ে গেলে। তুমি আমাদের জন্য লড়াই করেছ, তোমাকে ধন্যবাদ।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৬ থেকে নির্বাচন করে জয়লাভ করেন হান্নান মাসউদ।তার বিজয় মিছিলে হার্ট অ্যাটাক করেন স্থানীয় বাসিন্দা রাকিব।তিনি পেশায় ছিলেন একজন জেলে।তার পরিবার তারে হাসপাতালে ভর্তি করায়।
সম্প্রতি এ-বিষয়ে হান্নান মাউসুদের ঘনিষ্ঠ মিরাজ নামের একজন ফেসবুক পোস্ত করেছেন।তিনি বলেছে,রাকিব অসুস্থ হওয়ার পরে তারে হাসপাতালে ভর্তি করালে ওটি পাচ্ছিলো না।তখন রাকিব তারে এমপিকে জানাতে বলছে।এমপিকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেয়নি।
মিরাজ নামের ঐ যুবক বলেন, আমি মিরাজ তারে অনুরোধ করেও তার মূল্য পাই নাই।তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আপনারা ভালো বুঝেন।তারে বারবার অনুরোধ করা হলেও তিনি একবার আসার সময় পাননি।
মিরাজ বলেন,এখন আর আসতে হবে না।মিরাজ আর আমাদের মাঝে নেই তিনি অসুস্থা আর আক্ষেপ নিয়েই মৃত্যু বরণ করেছেন।
এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।একজন বলেছেন ক্ষমতায় গেলে কেহ অতীত মনে রাখে না।
সজিব বলেছেন,একটা বিষয় প্রমাণ হলো রাজনীতিতে জনগণের মূল্য শুধু নির্বাচন পর্যন্ত।এরপর আর জনগণের কোনো দাবি থাকে না কোনো মূল্য থাকে না।

ফরিদপুর শহরতলীর বেড়িবাঁধ সংলগ্ন মেরিন ইন্সটিটিউট এর সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আকাশ (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১ টার দিকে মেরিন ইন্সটিটিউটের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
আকাশ ও উপাসনা ঘোষ টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) সাথে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ট্রাকটিকে জব্দ ও ট্রাকের হেলপার হোসেন মোল্লা (১৯)-কে আটক করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবদুল্লাহ নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে। এনিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হলো।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত দুই টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার শারীরিক খারাপ অবস্থা নিয়ে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই শিশুটি সংকটাপন্ন ছিল। গুরুত্বের সাথে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ওই শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে আমরা ওর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। তিনি বলেন, যদিও আমরা শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি। তবে উপসর্গ দেখে আমাদের চিকিৎসকরা একে 'ক্লিনিক্যালী হাম' জনিত কারনে মৃত্যু বলে মন্তব্য করেছেন।
গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে এমন উপসর্গ নিয়ে নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এই দুই হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি আছেন। ফরিদপুরসহ আশেপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রন্ত ৩শ' ৫৭ জন রোগী হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছেন।
এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। একজন ফরিদপুর শহরের বাকি ৪ জনের একজন গোপালগঞ্জের, ২ জন মাদারীপুর জেলার ও ১ জন রাজবাড়ী জেলা থেকে এসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামের এক যুবকের মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত্যু তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
সহকর্মী মফিজুল জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে দায়িত্ব পালন করার সময় তার চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। সে কারনে তিনি রাতে আগেই ঘুমিয়ে পড়েন এবং তুষারকে রাত আড়াইটার সময় ঘুম থেকে ডেকে দিতে বলেন।
কিন্তু তুষার তাকে রাতে ডেকে দেয়নি। তিনি শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় জেগে গিয়ে তুষারকে খুঁজতে থাকেন। তুষারকে না তিনি কাজে লেগে যান।
এদিন সকাল ৭টা পর্যন্ত তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। পরে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।