•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব রোধ করতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই আলোকে রাঙ্গামাটিতেও হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি বায়তুর শরফ কমপ্লেক্সে মাদ্রাসার অস্থায়ী টিকা দান কেন্দ্রে এই কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সিনিয়ন স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় ও রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন পিপিএম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক দেবপ্রিয় চাকমা, রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে, ডাক্তার প্রতীক সেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সবাইকে শিশুদের টিকা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এবারের টিকা কর্মসূচীতে রাঙ্গামাটি জেলায় ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। রাঙ্গামাটি জেলার ৪৯টি ইউনিয়নের ১৫৬টি ওয়ার্ডে ১ হাজার ২৭২টি সেন্টার, ৩৫৪টি স্কুল ও ১০টি স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই উত্তম। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসময় টিকাদান কেন্দ্রে টিকা দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মা ও শিশুদেরকে।

রাঙ্গামাটি জেলায় হাম- রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর প্রয়োজনীয়তা উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১২টায় সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।
জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডা: আব্দুল্লাহ আল মান্নান, ডা: প্রতিক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।
সভার শুরুতে হাম-রুবেলা নিয়ে সচেতনতামুলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শিশুদের হাম-রুবেলার চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে দেশের প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। বক্তারা বলেন, হাম-রুবেলা নিয়ে আতংকিত না হয়ে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সকলের প্রতি আহবান জানানো হয়।
আগামীকাল ২০ এপ্রিল সকাল ১০টায় রাঙ্গামাটি বায়তুল সরফ কমপ্লেক্স মাদ্রাসায় হাম-রুবেলার ক্যাম্পেইন উদ্বোধন করা হবে।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক রোটারিয়ান মো: জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের সাবেক সাবেক সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, প্রেস ক্লাবের সদস্য পুলক চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূইয়া বলেন, সাংবাদিকদের সুরক্ষাসহ তাদের অধিকার রক্ষায় দেশের সকল প্রেস ক্লাবকে একই ছাতার নীচে আনার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, প্রাথমিক ভাবে দেশের বিভাগীয় প্রেস ক্লাবগুলোকে জাতীয় প্রেস ক্লাবের আওতাভুক্ত করা হবে এবং পরবর্তীতে দেশের প্রতিটি প্রেস ক্লাবকে জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনা হবে। মতবিনিময় সভায় চট্টগ্রাম এবং রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত ধর্মসিংহ চাকমার দুইবোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা। আজ শুক্রবার সকাল আনুমানিক ৬টার সময় এই ঘটনা ঘটে।
নিহত ধর্মসিংহ চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি বলে জানা গেছে।
ইউপিডিএফ এই ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে সকাল থেকে রাঙ্গামাটির কুতুকছড়ি-খাগড়াছড়ি সড়কে অবরোধ শুরু করেছে।
ইউপিডিএফ সুত্র জানায়, ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৭ টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা এমন সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে।
এসময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীরা ব্রাশফায়ার করে। পরে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিংহ চাকমা। ব্রাশ ফায়ারে গুলিতে ধর্ম সিংহের দুই বোন গুলিবিদ্ধ হন বলে জানায় ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএস এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আজ সকার সাড়ে ৯টায় মুঠোফোনে জানান, শুক্রবার সকালে রাঙ্গামাটির কুতুকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং দুজন আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে ইউপিডিএফ নেতা ধর্ম সিংহ নিহতের ঘটনায় ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা আজ সকালে কুতুকছড়ি এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ির সড়কে তাৎক্ষণিক গাছের গুড়ি ও টায়ার চালিয়ে অবরোধ পালন করছে। এতে করে সাময়িক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।