•শাহবাগ থানায় ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত কয়েকজন
•পুলিশের ইউনিফর্ম পরিবর্তন স্থগিতের দাবি, সরকারকে আইনি নোটিশ
•১৩ বছর পর নিউজিল্যান্ডকে সিরিজ হারাল বাংলাদেশ
•রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
•জ্বালানি সংকট কাটাতে এক টেবিলে সরকারি ও বিরোধী দল
•পিরোজপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি; চক্রের সর্দার গ্রেপ্তার
•বনানীতে ভূঁইয়া পরিবহনের বাস দুর্ঘটনায় দুইজন নিহত
•সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি: সিলেটে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার
•পিআরআইয়ের দাবি মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
•মৃত্যুভয় নিয়েই কাফনের কাপড়ে কথা বললেন কাওয়ালী শিল্পী
•সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
•বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ- রিনা খান
•ভৈরবে পিতার বিরুদ্ধে সাত মাস বয়সী শিশুর হত্যার অভিযোগ
•জয় চৌধুরী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন
•নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়েছিলেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট: জন কেরি
•আজ সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস
•নাজমুলের সেঞ্চুরিতে ২০০ পার করলো বাংলাদেশ
•রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
•মনোনয়ন বাতিল: মনিরা শারমিনকে ঘিরে নতুন বিতর্ক
•এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল-তৌসিফ মাহবুব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও আন্তঃজেলার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। একই হারে আন্তঃজেলার বাসভাড়াও বাড়ানো হয়েছে। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তিনি আরও জানান, সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনর্বিবেচনা করা হবে। তবে রেল ও নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বর্তমানে সরকার নির্ধারিত দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা।
এর আগে বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছিলেন মন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যদিকে, পরিবহন মালিকদের সংগঠন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার ফলে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে পরিবহন খাত চাপে পড়েছে।
এই পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া সমন্বয়ের দাবি জানায় পরিবহন নেতারা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করা হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা যায়, আগামীকাল বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যাত্রীসাধারণের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর বৃহস্পতিবারের ঘোষণার দিকে।