•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনার কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি খতিয়ে দেখছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপনের পর এটিই ভারতের পক্ষ থেকে প্রথম কোনো সরাসরি প্রতিক্রিয়া। মুখপাত্র আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে ভারত।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই আইনি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানান।
এরপর’ই এই প্রথম ভারতের মুখপাত্র জয়সওয়াল সংবাদ সম্মেলনে মন্তব্য করে জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই কাজ করছে।
আন্তর্জাতিক আইন ও দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আলোকে এই প্রক্রিয়াটি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে বর্তমান সরকারের এই কূটনৈতিক পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানীতে জমকালো আয়োজনে প্রদান করা হলো ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর এই সম্মানে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানটি বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে একে একে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করা হয়েছে। ব্যক্তিদের মধ্যে রয়েছেন-মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।
এছাড়া শিক্ষা খাতে অবদানের জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীকে (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদারকে সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কৃত পাঁচটি প্রতিষ্ঠান হলো-ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্য, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।