•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক অভূতপূর্ব ও হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
বিশেষ অতিথি’র বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নেতৃর্ত্বের প্রশংসা করতে থাকেন। বারবার তোষামোদসূচক মন্তব্য করায় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই মাইক্রোফোনে বলে ওঠেন, মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো মিলনায়তনে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী কিছুটা অপ্রস্তুত হলেও বলেন, খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করছেন, তার তুলনায় সামান্যই বলেছি। প্রশংসা পর্বের পর স্বাস্থ্যমন্ত্রী তার মূল বক্তব্যে দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থান নিতে সদা প্রস্তত।
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে পরিবর্তনের অংশ হতে হবে।উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর পরিবেশ উন্নয়ন ও মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সবশেষে, ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী তার বক্তব্য শেষ করেন। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর এই রসিকতা উপস্থিত কর্মকর্তাদের মাঝে আলোচনার খোরাক জোগালেও, দিনশেষে জনগণের সেবার বার্তাটিই গুরুত্ব পায়।

আজ শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজের উদ্বোধনী ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ গিফট প্যাক প্রস্তুত করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে— উন্নত মানের আজওয়া খেজুর, ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি এবং মিসওয়াক। এসব সামগ্রী ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
অন্যদিকে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের জন্য প্রধানমন্ত্রীর এই উপহারগুলো অত্যন্ত যত্ন সহকারে বিলি করা হবে। এছাড়াও হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের জন্য এক লাখ বোতল মিনারেল ওয়াটার সরবরাহ করা হয়েছে, যা ক্যাম্পের ভেতরে হজযাত্রীদের পিপাসা মেটাতে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য যে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই তদারকি ও উপহারসামগ্রী হজযাত্রীদের মাঝে বিশেষ উৎসাহ ও আনন্দ যোগ করেছে। সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সর্বশেষ জানা গেসে।