ভারতের কিংবদন্তী বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিস ইউনিটে চিকিৎসা নেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আশা ভোঁসলের শেষকৃত্য হবে সোমবার।