‘টাইম ১০০’-এ জায়গা নিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর

ইনস্টাগ্রাম থেকে
‘টাইম ১০০’-এ জায়গা নিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর
রণবীরের এই নতুন অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় সিনেমার জন্যও একটি বড় পাওয়া।
রণবীর কাপুর অভিনয় করছেন নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ। পাশাপাশি পরিচালক সঞ্জয় লীলা বনসালির সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে।
টাইম ১০০ তালিকায় রণবীরের সঙ্গে আরও জায়গা করে নিয়েছেন প্রখ্যাত শেফ ভিকাশ খান্না এবং গুগলের সিইও সুন্দর পিচাই।
বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকা হিসেবে পরিচিত টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০’-এ জায়গা করে চমকে দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। চলতি বছরের তালিকায় তিনি একমাত্র বলিউড অভিনেতা,যিনি আন্তর্জাতিক প্রভাব ও গ্রহণযোগ্যতা পেয়ে নতুন করে সামনে এলো।
টাইম ম্যাগাজিনের এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পাওয়া মানেই কেবল জনপ্রিয়তা নয়, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রভাব রাখার স্বীকৃতিও বটে। সেই বিবেচনায়
রণবীর কাপুর সর্বশেষ ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় ছিলেন। একদিকে যেমন তিনি ভিন্নধর্মী চরিত্র বেছে নিয়ে দর্শকদের মুগ্ধ করছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনে কন্যা রাহাকে নিয়ে পিতৃত্ব উপভোগ করছেন।
এই সম্মানকে আরও বিশেষ করে তুলেছে অভিনেতা আয়ুষ্মান খুরানার লেখা একটি জীবনীমূলক নিবন্ধ, যা টাইম ম্যাগাজিনে রণবীরকে নিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘অনেকে উত্তরাধিকার খোঁজেন, আবার কেউ কেউ নিজের কাজের মাধ্যমেই তা তৈরি করেন রণবীর কাপুর সেই দ্বিতীয় ধরনের শিল্পী।’ তার ভাষায়, রণবীর অভিনয়ের মাধ্যমে দর্শকের অনুভূতির ভাষা বদলে দিতে সক্ষম হয়েছেন।
রণবীর কাপুর অভিনয় করছেন নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ। পাশাপাশি পরিচালক সঞ্জয় লীলা বনসালির সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









