পুদিনা পাতা একটি সহজ লভ্য ও প্রাকৃতিক উপাদান, যা নিয়মিত ব্যবহারে শরীর ও ত্বকের নানা উপকার করে। তাই দৈনন্দিন জীবনে পুদিনা পাতা ব্যবহার করলে সুস্থ ও সুন্দর থাকা সহজ হয়।


পুদিনা পাতার অন্যতম প্রধান উপকার হলো এটি হজমে সহায়তা করে। খাবারের পর পুদিনা পাতা খেলে বা এর রস পান করলে গ্যাস, অম্বল ও বদহজম কমে যায়। পুদিনা পাতা একটি সুগন্ধি ও ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বর্তমানে পুদিনা পাতার চা অনেক বেশি জনপ্রিয়। পুদিনা পাতা ঠান্ডা লাগা ও সর্দি-কাশির জন্যও খুব কার্যকর।


এর মধ্যে থাকা মেনথল শ্বাসনালি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং নাক বন্ধ ভাব দূর করে। গরম পানিতে পুদিনা পাতা দিয়ে ভাপ নিলে দ্রুত আরাম পাওয়া যায়। মাথাব্যথা বা ক্লান্তি দূর করতেও পুদিনা পাতার সুগন্ধ উপকারী ভূমিকা রাখে। রূপচর্চার ক্ষেত্রেও পুদিনা পাতা খুবই জনপ্রিয়।


এটি ত্বককে ঠান্ডা ও সতেজ রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে। পুদিনা পাতা বেটে মুখে লাগালে ত্বকের অতিরিক্ত তেল কমে এবং ত্বক পরিষ্কার থাকে। পাশাপাশি এটি ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি কমাতেও সহায়ক। পুদিনা পাতা মুখের দুর্গন্ধ দূর করতেও কার্যকর। এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে এবং মুখে সতেজতা এনে দেয়। চা বা শরবতে পুদিনা পাতা যোগ করলে স্বাদ ও গুণাগুণ দুটোই বেড়ে যায়।


বিথী রানী মণ্ডল