প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত মেয়ে থেকে শুরু করে সব নারীদের পছন্দের প্রসাধনী টিপ। শাড়ির বা কামিজের সাথে টিপ পড়ে থাকে। টিপ সাধারণত কপালের মাঝখানে পড়া হয়, যা মুখের সৌন্দর্যকে কেন্দ্রীয়ভাবে ফুটিয়ে তোলে।


ছোট কালো টিপ থেকে শুরু করে লাল, সোনালি, রঙিন এমনকি পাথরখচিত আধুনিক ডিজাইনের টিপও এখন পাওয়া যায়। এটি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বিয়ে, উৎসব বা বিশেষ অনুষ্ঠানে নারীর সাজকে আরও পূর্ণতা দেয়। সৌন্দর্যের পাশাপাশি টিপের একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বও রয়েছে।


হিন্দু সংস্কৃতিতে কপালের এই স্থানকে “আজ্ঞা চক্র” বলা হয়, যা মনোযোগ ও চিন্তার কেন্দ্র হিসেবে ধরা হয়। টিপ বা “বিন্দি” দক্ষিণ এশিয়ার নারীদের ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি সাজসজ্জার উপাদান নয়, বরং সংস্কৃতি, রুচি এবং পরিচয়েরও প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের নারীরা বহু বছর ধরে টিপ ব্যবহার করে আসছেন, যা তাদের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।


তাই টিপকে অনেক সময় শুভ ও ইতিবাচকতার প্রতীক হিসেবেও দেখা হয়। বর্তমানে ফ্যাশনের পরিবর্তনের সাথে সাথে টিপের ডিজাইনেও এসেছে আধুনিকতা। সিম্পল স্টাইল থেকে শুরু করে গ্লিটার,স্টোন বা স্টিকার টিপ সবই এখন ফ্যাশন ট্রেন্ডে জায়গা করে নিয়েছে।


বিথী রানী মণ্ডল