পুষ্টিবিদদের মতে, কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া গরমে ডিহাইড্রেশন রোধে কাঁচা আমের জুস বেশ কার্যকর।

উপকরণ- ছোট করে কেটে রাখা ১/২ কাপ কাঁচা আম, লবণ, বরফ কুচি পরিমাণ মতো, চিনি অথবা আখের গুড়, ধনেপাতা, লেবু।

প্রণালি- প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিতে হবে ভালো করে। তারপর ধুয়ে ছোট করে কেটে নিতে হবে এবং সেই গুলো একটি ব্লেন্ডার দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, প্রয়োজন মতো চিনি বা আখের গুড় দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে নিজের মতো করে কেউ পুদিনা পাতা বা ধনেপাতা দিতে পারে। ডেকোরেশনের জন্য লেবু ব্যবহার করতে পারবে।