হজম ক্ষমতা বাড়াতে, পেট পরিষ্কার রাখতে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে খুবই কার্যকরী আদা, লেবু। শরীরের ডিটক্সিফিকেশনে দারুণ কাজ করে এই রেমেডি। জলে পুদিনা পাতা, আদার স্লাইস, লেবুর স্লাইস, শসার স্লাইস, বিটরু্টের স্লাইস করে জলে দিয়ে দেন। আদা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে হজমও ভালো হয়। শসার মধ্যে প্রায় ৯৬% জল থাকে। যা শরীরে জলের চাহিদা মেটায়। বিটরুট আমাদের শরীররে স্কিনের জন্য কাজ করে। চাইলে পুদিনা পাতা দিতে পারেন। আবার না দিলেও হবে। তারপর চাইলে কেউ এটা রোজ বাহিরে গেলে নিয়েও যেতে পারেন। যেন সারাদিনের ক্লান্তি দূর হয়।

উপকরণ- বিটরুট, লেবু, আদা, শসা, পুদিনা,জল

প্রণালি- প্রথমে এক গ্লাস জল নেই। তারপর জলে পুদিনা পাতা, আদার স্লাইস, লেবুর স্লাইস, শসার স্লাইস, বিটরু্টের স্লাইস দিয়ে দেই। মিনিমাম ২০ মিনিট রাখে দেই এইভাবে। যা দিয়ে বানিয়ে ফেলা যায় এই অসাধারণ পানীয়।