মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দুধ ও কাঁচা হলুদের অসাধারণ জাদুকারি ভূমিকা

সংগৃহীত ছবি
কাঁচা হলুদ প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ, যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।আর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে কোমল ও উজ্জ্বল করে তোলে। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়।
প্রয়োজনীয় উপাদান- কাঁচা হলুদ, কাঁচা দুধ, গোলাপ জল, চন্দনের গুড়া
প্যাকটি বানানোর নিয়ম- এই প্যাকটি তৈরি করা খুবই সহজ। প্রথমে ছোট এক টুকরো কাঁচা হলুদ বেটে নিতে হবে বা হ্লুদের গুড়া নিতে হবে। এরপর এর সঙ্গে ১-২ চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর এর সাথে চাইলে চন্দনের গুড়া এবং গোলাপ জল দিয়ে মিস্ক করে নিতে হবে। এই মিশ্রণটি পরিষ্কার মুখে ভালোভাবে লাগিয়ে নিন। প্রায় ১৫–২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, অথবা কেউ চাইলে হালকা করে সারা রাতও রেখে দিতে পারেন।
নিয়মিত ব্যবহারে এই প্যাক ত্বকের কালচে ভাব দূর করে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। বিশেষ করে যারা ব্রণ বা দাগের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি খুবই উপকারী। হলুদ ত্বকের ভেতরের জীবাণু ধ্বংস করে এবং দুধ ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। ফলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার ও দাগমুক্ত হয়ে ওঠে।
তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কাঁচা হলুদ ব্যবহারের ফলে ত্বকে হালকা হলুদ আভা দেখা দিতে পারে, তাই সকালে ভালোভাবে মুখ ধুয়ে নেওয়া উচিত। এছাড়া সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে আগে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো। দামী প্রসাধনীর পরিবর্তে ঘরে বসেই এই প্রাকৃতিক উপায়টি অনুসরণ করে সহজেই সুন্দর ও উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। নিয়মিত যত্ন আর সঠিক উপাদানের ব্যবহারে ত্বক থাকবে সুস্থ, সতেজ এবং আকর্ষণীয়।

Bithi Rani Mondal
© 2026 Prime Tv. All rights reserved.









