ডার্ক সার্কেল দূর করতে আলুর ব্যবহার

সংগৃহীত ছবি
চোখের নিচে ডার্ক সার্কেল আজকাল সবার কাছেই বিরাট একটি সমস্যা। অতিরিক্তরাত জাগা, স্ট্রেস, অপুষ্টি, স্ক্রিন টাইম এসব কারণে চোখের নিচে কালচে দাগ দেখা যায়। তবে ঘরোয়া কিছু সহজ উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব। বিশেষ করে হাতের কাছে আমাদের প্রয়োজনীয় উপকরন দিয়েই খুব অল্প সময়ে দুর করা যায় যেমন আলু।
আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে। আলুতে রয়েছে ক্যাটেকোলেজ নামের একটি এনজাইম, যা ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন বি৬, পটাশিয়াম এবং স্টার্চ ত্বককে পুষ্টি জোগায় এবং শুষ্কতা কমায়। আলুর ঠান্ডা প্রভাব চোখের নিচের ফোলা ভাব কমাতেও কার্যকর।
আলু ব্যবহারের সহজ কিছু পদ্ধতি-
কাঁচা আলুর স্লাইস
একটি মাঝারি আকারের আলু পাতলা করে কেটে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নেই। এরপর চোখের উপর ১০–১৫ মিনিট রেখে দিন। এটি নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ ধীরে ধীরে হালকা হয়।
আলুর রস এবং চালের গুড়া
আলু কুরিয়ে এর রস বের করে নেই। তারপর এর সাথে যুক্ত করে দেই হালকা চালের গুড়া এবং গুলাপজল। কেউ কেউ চাইলে বেসন ও দিতে পারে। তারপর চোখের নিচে লাগিয়ে নেই। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি। আলুর রস ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে।
আলু ও শসার মিশ্রণ
সমপরিমাণ আলুর রস ও শসার রস মিশিয়ে নেই। তুলা ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে নেই। এই মিশ্রণটি ত্বককে ঠান্ডা রাখে এবং দ্রুত ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।
আলু ও মধু
আলুর রসের সঙ্গে অল্প পরিমাণ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করি। এটি ত্বকে আর্দ্রতা যোগায় এবং কালচে দাগ কমায়।
আলু ও লেবুর রস
আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে যাদের ত্বক সংবেদনশীল, তাদের জন্য এটি সাবধানে ব্যবহার করা উচিত।
সতর্কতা
আলু ব্যবহারের আগে ত্বকের একটি ছোট অংশে টেস্ট করে নেই। চোখের ভেতরে যেন রস না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।সংবেদনশীল ত্বকে লেবু ব্যবহার এড়িয়ে চলা উচিত। সংবেদনশীল ত্বকের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
ডার্ক সার্কেল দূর করতে আলু একটি সহজ, সাশ্রয়ী এবং কার্যকর উপায়। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে, ঘরেই খুব সহজে ব্যবহার করা যায়। তবে শুধুমাত্র বাহ্যিক যত্নই যথেষ্ট নয়। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং মানসিক চাপ কমানোও সমানভাবে জরুরি। নিয়মিত যত্নের মাধ্যমে আপনি পেতে পারেন উজ্জ্বল, সতেজ ও সুন্দর ত্বক।

Bithi Rani Mondal
© 2026 Prime Tv. All rights reserved.









