রাজধানী (ঢাকা) যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে চারজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ বছরের তরুণী নিহত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক এক তরুণী দিয়াকে (২০) মৃত ঘোষণা করেন।

আহতদের পরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।