পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

 

(১৭ই এপ্রিল ২০২৬) শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে  রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন; তার বয়স হয়েছিল ৫৮ বছর।

 

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

 

১৩তম বিসিএসের শুল্ক ও আবগারি ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

গেল বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।