রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৯.০৪.২০২৬):১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন  কক্ষে রবিবার ( ১৯ এপ্রিল) দুপুর ১২টায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনের শুরুতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান সম্পর্কিত বিস্তারিত  তুলে ধরেন। সরকারি ছুটি ব্যতিত সোমবার (২০ এপ্রিল) হতে ৩ সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।                 

সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা. ইমরান হাম-রুবেলা সম্পর্কে  বিভিন্ন বিষয়াদী তুলে ধরেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জ্যেষ্ঠ সংবাদকর্মী মানিক আকবর।

সিভিল সার্জন জানান,জেলায়  হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও  ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে।