প্রায় দুই দশক পর পৈতৃকভিটা জিয়াবাড়ি-তে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (২০ এপ্রিল) বিকাল ৪টায় বগুড়ার গাবতলীর বাগবাড়ির পৈতৃকবাড়িতে পৌঁছান তিনি।

 

সেখানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ৯১১ জনের হাতে তুলে দেওয়া হয় বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আর ২৩টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

 

এ সময় তারেক রহমান আরো মন্তব্য করে বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।

সূত্রঃ পিএমও