এআই বনাম মানুষ: চাকরির ভবিষ্যৎ কোথায় !

কৃত্ৰিম বুদ্ধিমত্তা - মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে প্রযুক্তির মাধ্যমে অনুকরণ করা। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি এতোটাই এগিয়ে গিয়েছে যে মানুষকে পরিস্থাপন করতে পাড়ার মতো আবিষ্কার বিজ্ঞানীরা তৈরী করে ফেলেছেন। যা আমাদের নিত্যদিনের কাজগুকে আরো সহজ এবং স্বস্তির করছে। এখন প্রশ্ন হলো এই কৃত্ৰিম বুদ্ধিমত্তার কি শুধু ইতিবাচক দিকই আছে নাকি নেতিবাচক দিকও আছে?
বুদ্ধিমত্তা- খুবই পরিচিত একটি শব্দ, কিন্তু এর অর্থ অত্যন্ত গভীর। বুদ্ধিমত্তা মানে শুধু দ্রুত উত্তর দেয়া নয়, এটি একটি ক্ষমতা যা আমাদের শিখায় স্মরণ ও বিচার-বিশ্লেষণ করা, নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এবং সমস্যার সমাধান করা। মানুষ যদি কৃত্ৰিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে পরে তাহলে আদেও কি মানুষের সেই ক্ষমতা থাকবে?
এটি মানুষের বোধগম্যতা, সিদ্ধান্ত গ্রহণ, ভাষা বোঝা এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াকে এলগোরিদম এর মাধ্যমে বাস্তবায়ন কর। তবে এর একটি বিশিষ্টতা আছে- এটি সংবেদনশীল নয়,ফলে পক্ষপাত, ক্লান্তি কিংবা আবেগ এর মধ্যে নেই। বর্তমানে বিভিন্ন কাজে এই কৃত্ৰিম বুদ্ধিমত্তার ব্যবহারকরা হয়। কিন্তু অনেকেই আবার মনে করেন কৃত্ৰিম বুদ্ধিমত্তা মানবসভ্যতাকে ধ্বংসের মুখে ফেলে দিব।
সব মিলিয়ে প্রশ্ন মূলত দুটি। একটি হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের মতোই বুদ্ধিমান ও স্বাধীন হয়ে উঠবে? তখন কি এটি নিজের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেবে? এ রকম বুদ্ধিমত্তা কি মানুষের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দেবে না?
সেটা যদি নাও হয়, দ্বিতীয় দুশ্চিন্তাটি হলো, মানুষের হাতে এর নিয়ন্ত্রণ থাকলেও এর কারণে কি অনেক মানুষ চাকরি হারাবেন না?
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়েও স্মার্ট হবে বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতোই বুদ্ধিমান বটে কিন্তু স্বাধীন বললে ভুল হবে। এআই মানুষের মত কখনোই স্বাধীন হতে পারবে না কেননা এর অনুভূতি নেই এআই নিজে থেকে কিছু চায় না এবং এ কোন উদ্দেশ্য বা goal নেই তাছাড়াও এটি মানুষের নিয়ন্ত্রণে চলে। তাছাড়াও এআই মানুষকে পুরোপুরি নকল করতে পারে না।
প্রযুক্তিবিদরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কৃত্ৰিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করছেন। তখন গাণিতিক তত্ত্ব অনেক আগেই আবিষ্কার হলেও এর বুদ্ধিমত্তা প্রয়োগ এর জন্য মেথিমেটিক্যাল মডেল এর অভাব ছিল। কিন্তু গত কয়েক বছরে এটি বেশ বিস্মৃত হয়েছে।
মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কল্পনা নয় বরং গবেষণা থেকে শিল্প, স্বাস্থ্য থেকে প্রশাসন সব ক্ষেত্রেই এটি এক বাস্তবতা। বাংলাদেশের গবেষণা ব্যবস্থাপনাও দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ, ল্যাব নোট বিশ্লেষণ বা সাহিত্য মানবশ্রমই প্রধান ছিল, এখন এআই সাহায্যে তা তৈরির সময় ৭০ শতাংশ পর্যন্ত কমে এসেছে।
একটা বিষয় পরিষ্কার: এআইয়ের সাহায্যে কাজ দ্রুত হয় ঠিকই, কিন্তু গবেষণার প্রকৃতি, প্রশ্ন করার ক্ষমতা, নৈতিকতা বা সিদ্ধান্ত গ্রহণে মানুষের হাতেই থাকে। কোনো যন্ত্রই মানুষের সৃজনশীলতা, কল্পনা বা বৈজ্ঞানিক চিন্তাভাবনার জায়গা দখল করতে পারে না। তবু পরিবর্তনের রেশটাও বাস্তব। পুনরাবৃত্তিমূলক কাজ যেমন কোডিং, ডাটা এন্ট্রি , কল সেন্টার এর রিপ্লায় ও ব্যাংকার বেসিক কাজ এসব জায়গায় এআই এখন মানুষের তুলনায় কয়েকগুণ দ্রুত।
এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ এর জন্য মানুষ কে কখনোই এআই প্রতিস্থাপন করতে পারে না। মানুষ যেভাবে অষ্যঙ্কা করছে এআই তাদের চাকরি বিলুপ্ত করে দেবে তা সম্ভব নয় বরং এআই মানুষের চাকরিকে হয়তোবা আরো সহজ করে তুলব।
বিজ্ঞানীদের মতে, মানুষ যখনই নতুন প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে শিখেছে, তখন নতুন জ্ঞানের দরজাও খুলেছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিদ্বন্দ্বী নয় সহযোগী হিসেবে গ্রহন করার পরামর্শ দিচ্ছেন তারা।

Khalid Robin
© 2026 Prime Tv. All rights reserved.


