•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার পর সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে বেলুন উড়িয়ে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক হলেন দীপক কুমার সাহা।
সিভিল সার্জন জানান,জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে। সরকারি ছুটি ব্যতিত প্রত্যেক দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ সপ্তাহ হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে বলে তিনি জানান।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল জলিলের ছেলে শরিফুলের বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে সেখানে রাখা ৬৪৫ লিটার ডিজেলের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,শরিফুল ইসলাম আগে মুদি ও জ্বালানি তেলের ব্যবসা করলেও বর্তমানে তিনি সিট-কাপড়ের ব্যবসা করেন। ব্যবসা পরিবর্তন করলেও লাইসেন্স ছাড়াই তিনি বিপুল পরিমাণ ডিজেল নিজ বাড়িতে মজুত করেন। বাজারে যখন জ্বালানি তেলের সংকট চলছিল, তখনও তিনি মুনাফার আশায় এই তেল বাজারে না ছেড়ে গোপনে জমিয়ে রাখেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন। তিনি সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে অবহিত করেন তারই নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। জব্দ করা ৬৪৫ লিটার ডিজেল বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জব্দ এই তেল শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম বলেন, বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামের এক যুবকের মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত্যু তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
সহকর্মী মফিজুল জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে দায়িত্ব পালন করার সময় তার চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। সে কারনে তিনি রাতে আগেই ঘুমিয়ে পড়েন এবং তুষারকে রাত আড়াইটার সময় ঘুম থেকে ডেকে দিতে বলেন।
কিন্তু তুষার তাকে রাতে ডেকে দেয়নি। তিনি শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় জেগে গিয়ে তুষারকে খুঁজতে থাকেন। তুষারকে না তিনি কাজে লেগে যান।
এদিন সকাল ৭টা পর্যন্ত তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। পরে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।