•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত তালিকায় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চারজন নারীকে মনোনয়ন দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে দলটি।
সোমবার (২০ এপ্রিল) নিজেদের মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিএনপির মনোনয়ন পাওয়া চার সংখ্যালঘু নারী হলেন— নিপুণ রায় চৌধুরী, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার ও মাধবী মারমা।তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে উন্নয়নকর্মী আন্না মিঞ্জকে। নাটোরের বাসিন্দা আন্না আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধি এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি সুবিধাবঞ্চিত খ্রিস্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বান্দরবানের মাধবী মারমা- আইনজীবী ও মহিলা দল নেত্রী এবং গোপালগঞ্জের সুবর্ণা সিকদার ঠাকুর- শিক্ষক ও মথুয়া সমাজ নেতা স্থান পেয়েছেন এই তালিকায়।
সুবর্ণা সিকদারের মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে গুঞ্জন ওঠে। তবে এই অভিযোগ অস্বীকার করে সুবর্ণা জানান, তিনি বিএনপির একজন কট্টর সমর্থক এবং কোনো রাজনৈতিক কমিটিতে নেই। তার স্বামী পদ্মনাভ ঠাকুর একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বিএনপির চূড়ান্ত তালিকায় রয়েছেন দলটির প্রবীণ ও তরুণ নেত্রীদের সমন্বয়। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান এবং জেবা আমিন খান। এছাড়া আলোচনায় থাকা সানসিলা জেবরিন, নিপুন রায় চৌধুরী এবং সানজিদা ইসলাম তুলিও ঠাঁই পেয়েছেন এই তালিকায়।
বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি বৈষম্যহীন রাজনৈতিক পরিবেশ গড়তেই প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে এই ইনক্লুসিভ তালিকা তৈরি করা হয়েছে।

প্রায় দুই দশক পর পৈতৃকভিটা জিয়াবাড়ি-তে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (২০ এপ্রিল) বিকাল ৪টায় বগুড়ার গাবতলীর বাগবাড়ির পৈতৃকবাড়িতে পৌঁছান তিনি।
সেখানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ৯১১ জনের হাতে তুলে দেওয়া হয় বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আর ২৩টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।
এ সময় তারেক রহমান আরো মন্তব্য করে বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।
সূত্রঃ পিএমও

ফ্যাসিবাদমুক্ত বিচার ব্যবস্থা ও জনগণের আস্থার আদালত গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর।
বগুড়া সফরকালে বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দেন তিনি।
আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে আদালতের নামে বেআইনি শাসন চালানো হয়েছিল। তিনি ঘোষণা করেন যে, আদালত আর হয়রানির নয় বরং আস্থার জায়গা হবে। জামিন প্রক্রিয়ায় হয়রানি বন্ধে তিনি 'ই-বেইল বন্ড' কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া আইনজীবী সমিতির উন্নয়নে ২০ লাখ টাকা (ভবন নির্মাণে ১৫ লাখ ও লাইব্রেরির বই ক্রয়ে ৫ লাখ) অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রী তার পৈতৃক নিবাস গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে সফর করেন। সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ্য নিজ গ্রামে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকা ক্যাম্পের উদ্বোধন। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ। নশিপুর ইউনিয়নে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি নানামুখী উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে সঠিক সমন্বয় নিশ্চিত করতে পারলেই মানুষ গণতান্ত্রিক অধিকারের সুফল পাবে। পৈতৃক ভিটায় অবস্থান শেষে বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় যোগদানের মাধ্যমে তাঁর এই বর্ণাঢ্য সফর সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সারাদেশে একযোগে ই বেইলবন্ড কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে গিয়ে ‘বগুড়া সিটি করপোরেশন’ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী যাবেন গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে, তাঁর পৈতৃক বাড়িতে। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি। দুপুর দেড়টায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন শেষে পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করবেন তিনি।
বিকাল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।