•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক বিএনপির মনোনয়ন পেয়েছেন।
এ ঘটনা ছোটখাটো বিতর্কের জন্ম দিয়েছে। খোদ বিএনপির কিছু নেতাকর্মীর দাবি, ফাহমিদা হক দলের সক্রিয় রাজনীতি করতেন না। সাংবাদিক জিল্লুর স্ত্রী হিসেবেই তাকে সবাই চিনতেন।
তবে সাংবাদিক জিল্লুর রহমান তার স্বামী হলেও সিভিতে তার পরিচয় দেননি। বাবা জহিরুল হকের নাম সিভিতে উল্লেখ করেছেন তিনি।
ফাহমিদা হক বলেন, ‘আমার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায় হলেও আমরা ঢাকায় বড় হয়েছি। আমার স্বামী সাংবাদিক জিল্লুর রহমান। তবে আমি তার পরিচয় দিইনি। আমার বাবা জহিরুল হক। উনার নাম দিয়েছি সিভিতে।
জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। আর তার ফাহমিদা হক পরিচালনা পর্ষদের একজন সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত।
বিএনপির রাজনীতির সঙ্গেও ফাহমিদা হক সম্পৃক্ত বলে জানা গেছে। তিনি দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। সেই হিসেবেই তিনি সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন বলেও জানা গেছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন প্রকাশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি।সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলেন করে প্রকাশ করেন।
প্রকাশিত তালিকায় প্রভাবশালীদের স্ত্রী – কন্যার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো -সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।
তবে বিএনপির দলীয় ঘোষণায় বলা হয়েছিলো মনোনয়োনের ক্ষেত্রে যোগ্যতা এবং দলীয় ত্যাগ বিবেচনা করা হবে।তবে তালিকা প্রকাশের পর প্রভাবশালীদের স্ত্রী- কন্যাদের উপস্থিতি দেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মনোনয়ন পাওয়া বাকিরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এর আগে ১৭ ও ১৮ তারিখ প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ বাকিরা।

সংরক্ষিত নারী আসনে অঙ্গিকার থাকলেও একটি আসনও পায়নি গনঅধিকার পরিষদ।
সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৬ জনের নামের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তবে জোট সঙ্গীদের কোনো দলকেই সংরক্ষিত নারী আসন দেওয়া হয়নি।ফলাফল প্রকাশের পর নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।বিশেষ করে গণঅধিকার পরিষদ থেকে কাওকে না রাখা নিয়ে চরম ক্ষিপ্ত নেতাকর্মীরা।ফেসবুকে একজন লিখেছেন নুরকে মুলা ধরিয়ে দিয়েছে বিএনপি।
এ বিষয়ে যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোরশেদ রহস্যজনক পোস্ট করেছে।
আরও একজন লিখেছেন,নুরকে আগেই এবিষয় সতর্ক করেছি।এখন তাকে বোবা করে রাখা হয়েছে।একটি আসন এবং দলের নাম ছাড়া কিছুই নেই।সরকারের সব দপ্তরে বিএনপির লোকজন আমাদের কেহ নেই।এখন কোনো অন্যায় হলে তার প্রতিবাদও করতে পারি না।দ্রুত যদি একটা সিদ্ধান্তে না আসতে পারে তাহলে দলটাই হারিয়ে যাবে।

বাংলাদেশ জাতীয় নারী হকি দল প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে যাচ্ছে। এই যাত্রাকে কীভাবে দেখছেন?
অর্পিতা পাল: এটি খুবই খুশির খবর, অনেক বড় আনন্দেরও। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য ফেডারেশনের কাছে আমরা কৃতজ্ঞ। এই সফরটা স্মরণীয় করে রাখতে চাই।
প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে ধারণা আছে?
অর্পিতা: সত্যি বলতে, অন্যান্য দেশের সিনিয়র দলগুলো সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই, যেহেতু সিনিয়র পর্যায়ে এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা। তবে প্রতিপক্ষ যে–ই হোক, আমরা সেরাটা দেওয়ার জন্যই প্রস্তুত আছি।
প্রস্তুতি কেমন হয়েছে?
অর্পিতা: বিকেএসপিতে আমরা রাজু স্যারের (জাহিদ হোসেন) অধীনে খুব ভালো অনুশীলন করছি। যেহেতু আমাদের মেয়েদের কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার মতো দল নেই, তাই আমাদের স্যার বিকেএসপির ছেলেদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছেন, যাতে আমাদের পারফরম্যান্স আরও উন্নত হয়।
এমন প্রস্তুতি দিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে কতটা ভালো করা যাবে?
অর্পিতা: যেহেতু এটি আমাদের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সফর, তাই আমাদের প্রথম লক্ষ্য এশিয়ান গেমসে কোয়ালিফাই করা। আমরা সরাসরি চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আগে কোয়ালিফাই (আট দলের চারটি যাবে) নিশ্চিত করে তারপর চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবব।
প্রতিযোগিতায় আপনার ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে?
অর্পিতা: দেখুন, আমার কাছে দলটাই আগে। আমি কেমন করলাম বা গোল পেলাম কি না, সেটি বড় নয়, আমার কাছে দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার গোলে যদি দল জেতে, দিন শেষে সেটাই আমার জন্য বড় পাওয়া। আপাতত একটাই লক্ষ্য, দলকে জেতানো।
শুরুতে আপনি অ্যাথলেটিকসে আগ্রহী ছিলেন, হকিতে আসাটা কীভাবে?
অর্পিতা: হ্যাঁ, শুরুতে অ্যাথলেটিকসেই ঝোঁক ছিল। কিন্তু বিকেএসপিতে ভর্তি হওয়ার পর সেখানকার পরিবেশ এবং হকি খেলার প্রতি আগ্রহ বাড়তে থাকে। এখন এটাই আমার সবচেয়ে পছন্দের খেলা। বিকেএসপিই মূলত আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
পরিবার থেকে কতটা সমর্থন পেয়েছেন?
অর্পিতা: আসলে আমার অতীতটা বেশ কঠিন ছিল। আমার পরিবারে আগে কেউ খেলোয়াড় ছিল না, তাই শুরুতে তাদের ধারণা বা সমর্থন পাওয়া সহজ ছিল না। দিনাজপুরের মতি ভাই (কোচ) আমাকে অনেক সাহায্য করেছেন এবং বিকেএসপিতে পাঠানোর ব্যবস্থা করেছেন। আজ যখন আমি জাতীয় দলের প্রথম অধিনায়ক, তখন মনে হয় আমার পরিবারের জন্য এবং দেশের জন্য বড় কিছু করার সুযোগ পেয়েছি।
ভবিষ্যতে এই নারী হকিকে কোথায় দেখতে চান?
অর্পিতা: বাংলাদেশের জাতীয় ফুটবল দল যেমন সব সময় ক্যাম্পের মধ্যে থাকে, আমরাও চাই হকি ফেডারেশন আমাদের জন্য নিয়মিত ক্যাম্প ও টুর্নামেন্টের ব্যবস্থা করবে। খেলা না থাকলে অনেক ভালো খেলোয়াড় ঝরে যায়। নিয়মিত লিগ ও টুর্নামেন্টের ব্যবস্থা করা হলে আমরাও ভালো করব। এত দিন ধরে ছেলেরা খেলছে, আমাদের দলটা মাত্র হলো। আমি বলব, সমান সুযোগ পেলে মেয়েরাও অনেক দূর যাবে। বিকেএসপি থেকে বের হওয়ার পর অনেক মেয়ে ঝরে পড়ে। কারণ, তাঁদের যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। সেনাবাহিনী বা বিমানবাহিনীর মতো দলগুলো যদি নারী হকি দল গঠন করে, তাহলে অনেক মেয়ের কর্মসংস্থান হবে এবং তারা খেলা চালিয়ে যেতে পারবে। হকিতে ছেলেরা ভালো করতে পারলে আমরাও পারব।
যারা নতুন করে হকিতে আসতে চান, তাঁদের জন্য কিছু বলার আছে?
অর্পিতা: এতটুকুই বলব, নিজের চেষ্টা চালিয়ে যান, খেলার দিকে পুরোপুরি মনোযোগ রাখুন। এখন যেহেতু মেয়েদের একটা পথ তৈরি হয়েছে। ভালো পারফর্ম করলে দেশের জন্য আপনিও লড়তে পারবেন।